বর্ণমালার ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঅলি ওড়ে ফুলে ফুলেনাই তার ফুরসত—অসি হাতে শিখে নাওলড়াইয়ের কসরত।আআম খেতে খুব মজাখেতে মজা আমড়া, আমলকী ভালো রাখেচুল আর চামড়া।ইবেড়াল ভাবে, ‘ইলিশ’ খাবেঅনেক দিনের ইচ্ছে,বুঝতে পেরে ইঁদুর তাকেসুযোগ কি আর দিচ্ছে?ঈঈগল পাখির মেজাজ কড়া—এক-আধটুতে রাগ করে,ঈদের দিনে সকল মানুষআনন্দটা ভাগ করে। উউটের পিঠে উঁচু ‘টিবি’—তাতে জমা ‘চর্বি’,উঠোন ভরা ধানের ছড়া—আয় কে কে তা ধরবি।