বর্ষার ধাঁধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১
টাপুরটুপুর নূপুর পায়
বছরে দুমাস বেড়িয়ে যায়
২
গুড়ুম গুড়ুম শব্দ ও আলো
হঠাৎ শুনে পিলে চমকালো!
৩
উড়িতে ঝিকিমিকি,
পড়িতে আঁধার
৩০ হাত লেজ ওই
১০ হাত ঘুড়িটার
৪
থোকা থোকা সাদা ফুল
ফোটে রাত্তিরে,
সুবাসেই প্রাণ ভরে
ভোরে ঝরে পড়ে
৫
‘চারদিক থইথই
বর্ষা এল রে’
কোন বেটা গান গায়
রাত্তিরে পুকুরে
৬
তিন অক্ষরের নাম তার
বর্ষায় ফোটে
মধ্যের অক্ষর বাদ দিলে
বেশি নয় মোটে।
যদি নাম ভাবতে গিয়ে
করে ফেলো ভুল
শোনো গান—‘বাদল দিনের’
কোন সে ‘প্রথম’ ফুল?!
১. বর্ষাকাল ২. বজ্রপাত ৩. মাছ ধরার জাল ৪. কামিনী ফুল ৫. ব্যাঙ ৬. কদম
সংগ্রহ: এম এ হান্নান