বহুরূপী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচের ছবিটি দেখেছ তো? কী, গা ছমছম করছে? ফোলা ফোলা চোখ, খাঁজ কাটা পিঠ, ইয়া লম্বা জিহ্বা আর গন্ডারের মতো শিংওয়ালা এই প্রাণীগুলো দেখতে যতটা ভয়ংকর, আসলে কিন্তু ওরা মোটেও তেমনটা নয়। ওদের নাম তিন শিংওয়ালা গিরগিটি। গিরগিটিরা কি তাদের আশপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিজেদের রং পাল্টায়?না। গিরগিটিরা আসলে ওদের শরীরের রঙের সঙ্গে মানানসই কোনো জায়গায়তেই থাকে। যেমন, সবুজ রঙের গিরগিটিগুলো থাকে সবুজ লতাপাতার মধ্যে। ধূসর রঙের গিরগিটিদের বাস মূলত ধূসর রঙের পরিবেশে, যেমন—শুকনো পাতা, খড়কুটো বিছানো মাটিতে। ফলে ওরা সহজেই শিকারের চোখে ধুলো দিতে পারে। তবে কিছু কিছু গিরিগিটি কিন্তু চাইলেই ওদের শরীরের রং পাল্টাতে পারে। এটাকে বলে ক্যামোফ্লেজ।গিরগিটিরা কেন রং পরিবর্তন করে?রোদের আলোয় গিরগিটিদের শরীর গরম হলে রং হয় গাঢ়। আর ঠান্ডা পরিবেশে থাকলে শরীরের রং হয় হালকা। এ ছাড়া রেগে অগ্নিশর্মা হলে, ভয় পেলে কিংবা চাপের মধ্য থেকে রেহাই পেলেও গিরগিটিদের গায়ের রং গাঢ় হয়ে যায়।গিরগিটিরা কত বড় হতে পারে?পিগমি গিরগিটি হলো দুনিয়ার সবচেয়ে ছোট গিরগিটি। ছবিতে দেখো, মানুষের আঙুলের ওপর বসে আছে একটি পিগমি গিরগিটি। আর সবচেয়ে বড়টির নাম ক্যাট-সাইজড পারসনস ক্যামেলিয়ন। লম্বায় ওরা ১৪-২৪ ইঞ্চি পর্যন্ত হতে পারে।গিরগিটিরা কোথায় থাকে?অধিকাংশ গিরগিটির বাস আফ্রিকায়। বিশেষ করে মাদাগাস্কার দ্বীপে। আর সামান্য কিছু প্রজাতির দেখা মেলে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দক্ষিণাঞ্চলে।—মাহফুজ রহমান