বাংলা ভাষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাগাছে কুটুম পাখি শিমুলগাছে টিয়েআহা কী যে গর্ব আমার বাংলা ভাষা নিয়েএই ভাষাতে গল্প গান, লিখিও অনেক ছড়াবর্ণমালা যেন আমার মায়ের আদর ভরাঘুমপাড়ানি আন্না মাসি যখন শ্লোক কাটেতখন আমার মনটা হারায় সবুজ রোদের মাঠেইচ্ছেগুলো ছন্দে তালে নৃত্য করে সুখেবাংলা ভাষার মুখর বাতাস তৃপ্তি ছড়ায় বুকেফোটে অশোক কৃষ্ণচূড়া আগুন লাগে ডালেভাটির সুরের কাঁপন লাগে মাঝির রঙিন পালেসোনার কাঠি, রুপোর কাঠি কিংবা বাঁশের বাঁশিসকল কিছুর চেয়েও আমি বাংলা ভালোবাসিবাংলা আমার ঝিনুক বুকে মুক্তো মানিক হিরেতাই তো আমি স্বপ্ন আঁকি এই ভাষাকে ঘিরে।