বাংলাদেশের সূর্য ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সূর্য ওরা, সোনামানিক ছেলে কে হবে না খুশি বলো, এমন ছেলে পেলে। এমন ছেলের গর্বে দেখ বুকে কী উত্তাপখেলছে ওরা দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ। সাকিব, তামিম, মুশফিক ওরা বাংলাদেশের প্রাণ লাল-সবুজের জার্সি পরে গাইছে দেশের গান গানের সুরে বাঙালিরা নাচছে হেলেদুলে ওদের দুহাত ভরে দেব লক্ষ তাজা ফুলে। সোনামানিক খোকা ওরা খেলবে দেশের মাঠে কেউ কি বসে থাকবে তখন? ঘুমাব চৌকাঠে?না, না, না, বাঙালিরা জাগবে নতুন করে বিশ্বকাপের মুকুট যেন তুলতে পারে ঘরে। খেলার মাঠে শুভ, নাঈম ঝড় তুলবে ঝড় প্রতিপক্ষের বোলিং, ব্যাটিং নিমিষে নড়বড়! দর্শকেরা হাততালিতে কাঁপিয়ে দেবে মাঠ ক্রিকেট খেলায় ওরাই দেশের এক একটা সম্রাট। বাংলাদেশের সূর্য ওগো, তোমরা দেশের প্রাণ তোমরা লেখ দেশের জন্য একটা নতুন গান যে গান শুনে বাঙালিদের বাড়ুক বুকের তাপ তোমরা আন দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ।