বাবা-কথন

বাবাদেরও বাবা থাকে। সাধারণত তাদের আমরা দাদু বা দাদা ডেকে থাকি।
যে পিতা তাঁর সন্তানকে তাঁর দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে শিক্ষা দিতে পারেন না তিনি যেমন দোষী, সেই পুত্রও দোষী যে সেগুলোকে অবহেলা করে।
কনফুসিয়াস
সেই বাবাই জ্ঞানী যে তার সন্তান সম্পর্কে জানে।

শেক্সপিয়ার
l বাবারা সব সময় জ্ঞানী হবেন এমন কোনো কথা নেই।
l নিউটন অনেক কিছু আবিষ্কার করেছিলেন কিন্তু তাঁর বাবা তেমন কিছুই আবিষ্কার করতে পারেননি।
l বাবা তাঁর ছেলেমেয়েদেরও বাবা বলে ডাকতে পারেন।
l বাবারা সব সময় চকলেট খেতে বারণ করেন কিন্তু ছোটবেলায় তাঁরাও চকলেটের ভক্ত ছিলেন।
বাবা সম্পর্কে চিন্তার বিবর্তন
বয়স যখন ৪ : আমার বাবা সবকিছু করতে পারেন।
বয়স যখন ৭ : আমার বাবা অনেক জানেন, সবকিছু।
বয়স যখন ৮ : আমার বাবা অনেক কিছু জানেন, কিন্তু সবকিছু নয়।
বয়স যখন ১২ : স্বভাবতই বাবা এটা জানেন না।
বয়স যখন ১৪ : বাবা এখনো বড্ড সেকেলে।
বয়স যখন ২১ : ওহ! তিনি তো আদিম মানুষ।
বয়স যখন ২৫ : তিনি এ ব্যাপারে খুব অল্পই জানেন।
বয়স যখন ৩০ : আমি এটা অবশ্যই খুঁজে বের করব, বাবা এ ব্যাপারে কী ভাবেন।
বয়স যখন ৩৫ : আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে বাবার আইডিয়াটা নেওয়া দরকার।
বয়স যখন ৫০ : বাবা এ ব্যাপারে কী চিন্তা করতেন?
বয়স যখন ৬০ : আমার বাবা সবকিছুই জানতেন!
বয়স যখন ৬৫ : ইশ্! এটা নিয়ে যদি বাবার সঙ্গে একবার কথা বলতে পারতাম!