বাবার জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনোরা লুইস ডডের মা সন্তান জন্ম দিতে গিয়ে যখন মারা যান, তখন ডডের বয়স ছিল মাত্র ১৬ বছর। বাবা উইলিয়াম জ্যাকসন সবে যুদ্ধ থেকে ফিরেছেন। তার পর থেকেই তিনি দেখেছেন তাঁর বাবা তাঁদের ছয় ভাই-বোনকে মানুষ করার জন্য রাত-দিন কী কঠিন পরিশ্রমই না করছেন। তাঁরা তাঁদের মায়ের অভাব বুঝতেই পারেননি বলতে গেলে। বাবাই তাঁদের মা। বাবাই ছিল তাঁদের সবকিছু। ১৯০৯ সালে ডডের বয়স যখন ২৭, তখন তিনি অবাক হয়েই দেখলেন মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য একটি দিন আছে, যে দিনটি বিশ্বের প্রায় সবাই পালন করে অথচ বাবার প্রতি ভালোবাসা প্রকাশের কোনো দিন নেই, যেন বাবাকে কেউ ভালোই বাসে না।ডড ভাবলেন, মা দিবসের মতো বাবা দিবস থাকলে কেমন হয়! কিন্তু তাঁর এ ভাবনা যখন অন্যরা শোনে তখন হেসেই বাঁচে না। এমনকি তাঁকে নিয়ে এ জন্য রঙ্গ-রসিকতা করতেও কেউ বাদ রাখেনি। কিন্তু ডড এতে ভীষণ কষ্ট পেলেও দমলেন না একদম, বরং তাঁর মধ্যে জেদ আরও প্রবল হয়ে উঠল। কারণ, তিনি তাঁর বাবাকে প্রচণ্ড ভালোবাসেন। তাই তিনি আন্তরিকভাবে বাবা দিবস পালনের পক্ষে জনমত সৃষ্টি করতে লাগলেন। আন্তরিক প্রচেষ্টা আর কঠোর পরিশ্রম যে সফলতার মূল চাবিকাঠি সেটা আরেকবার প্রমাণিত হলো। কারণ তাঁর পরের বছর মানে ১৯১০ সালে ওয়াশিংটনের স্পোকান নামের ছোট্ট শহরে (ডডের নিজ শহর) কয়েকটি সংগঠনের উদ্যোগে পালিত হলো বাবা দিবস।তারপর ১৯১৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিবসকে সমর্থন করেন। একসময় এটা জাতীয় পার্লামেন্টেও স্বীকৃতি পায়। সেই থেকে জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হচ্ছে। তুমিও এই দিনে তোমার বাবাকে ভালোবাসা জানাও।ও ভালো কথা, গোল্লাছুটের পক্ষ থেকে তোমার বাবার জন্য রইল আমাদের অনেক অনেক ভালোবাসা।