বিজয়ের দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল চাদোয়ার আকাশ ফুঁড়েবাংলা মায়ের শরীরজুড়েযে ছেলেটি একমুঠো রোদএনে দিল উদাস পথের বাঁকেআজ বিজয়ের মধুর দিনেমনে পড়ে তাকে।সে ছিল ঠিক তরুণ আলোয়উদ্ভাসিত; জানিমিষ্টি হাওয়া তাকে নিয়েকরছে কানাকানি।তার পিঠে তো ছিল হাজাররঙিন পরির ডানাতাই তো তাকে উড়াল দিতেকেউ করেনি মানা।মেঘের মতো ভেসে ভেসেউড়াল দিল অচিন দেশেভোরের দোয়েল তাকে ভেবেগাছের ডালে করুণ সুরে ডাকেআজ বিজয়ের মধুর দিনেপড়ছে মনে তাকে।