বিজয়ের হাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যে আকাশ, সূর্যের হাসিফসলের মাঠে ছুটে যাওয়া চাষিজল টলমল শান্ত পুকুরচারদিকে বাজে খুশির নূপুরআড়মোড়া ভেঙে জেগে ওঠা গাছভোরের কোমল হাওয়াসবকিছু নিয়ে এই আমাদেরস্বাধীনতা খুঁজে পাওয়া।মুক্ত আকাশ, উড়ন্ত পাখিছোট্ট শিশুর রং মাখামাখিবাগানের ফুল, ফুলের গন্ধমেলার আমেজ, খেলার ছন্দহলুদ বিকেলে গাছের ছায়ায়হেসে-খেলে দোল খাওয়াএই সব নিয়ে স্বপ্ন আশারস্বাধীনতা ফিরে পাওয়া।ঈদ-পুজো আর নানা উৎসবনাচে-গানে ভরা হাসি-কলরব,এগিয়ে যাওয়ার লড়াইয়ে থাকানতুন শপথে হাতে হাত রাখাসুমধুর সুরে দাঁড়িয়ে ‘আমারসোনার বাংলা...’ গাওয়াএই তো আলোর জোয়ারে ভাসারস্বাধীনতা কাছে পাওয়া।