বিদ্রোহী সেই বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার বাধায় হয়নি নত উন্নত তাঁর শির,লৌহ কপাট দিলেন ভেঙে বিদ্রোহী সেই বীর।সৃষ্টি সুখের উল্লাসে গান নিত্য গেছেন গেয়ে,অগ্নিবীণার অগ্নি সুরে বাতাস গেছে ছেয়ে।বিষের বাঁশি তুলল যখন বিষ মাখানো সুর,মুহূর্তেই অত্যাচারীর প্রাসাদ ভেঙে চুর।সাম্যবাদের মন্ত্র ঢেলে দিলেন প্রাণে প্রাণে,বিশ্ব ভুবন ভরল যেন দোলন-চাঁপার ঘ্রাণে।আজ অবধি মন ছুঁয়ে যায় সেই সুমধুর ঘ্রাণ,বিদ্রোহী স্বর জাগায় বুকে সাহস অফুরান।সেই সাহসই সঙ্গী হয়ে সকাল দুপুর সাঁঝে,আমায় করে বিপ্লবী আজ আমার সকল কাজে।