বিশ্বপর্যটক কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তার অস্কার। তবে ফিলিয়াস ফগ হলেই ভালো হতো। মিস্টার ফগকে চিনলে না? ওই যে জুল ভার্নের লেখা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ উপন্যাসের মূল চরিত্র। ৮০ দিনে বিশ্বভ্রমণ করেছিলেন যিনি।বিশ্বভ্রমণ করেছে অস্কারও। তবে ৮০ দিনে নয়, তার লেগেছে প্রায় ২৫৫ দিন। দক্ষিণ আফ্রিকার টেরিয়ার মিশ্র প্রজাতির এই কুকুর নেপালে গিয়ে দেখে এসেছে এভারেস্ট, পেরুতে গিয়ে সাক্ষাৎ করেছে লামাদের সঙ্গে। ভারতে এসে দেখেছে তাজমহল, উটের পিঠে চড়ে পাড়ি দিয়েছে মরুভূমিও!অস্কারের প্রভু জোয়ানে লেফসনের বাড়ি কেপটাউনে। প্রভু না বলে বরং বন্ধু বলাই ভালো। লেফসনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক অস্কারের। আর তাই তো আর কাউকে সঙ্গে না নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিল তারা বিশ্বভ্রমণে। দীর্ঘ এই ভ্রমণে তারা পাড়ি দিয়েছে প্রায় ৭৪ হাজার কিলোমিটার।দুই বন্ধুর এই ভ্রমণের দুটো উদ্দেশ্য ছিল—মানুষকে দেখিয়ে দেওয়া, বন্ধুত্ব হতে পারে যে কারও সঙ্গেই। আর পোষা কুকুর মানেই সেটিকে খুব দামি, উঁচু জাতের হতেই হবে, এমন কোনো কথাও নেই। মিশ্র প্রজাতির টেরিয়ারও হতে পারে খুব ভালো সঙ্গী।তা কোথায় কোথায় ঘুরল এরা? সেই ফিরিস্তি দিতে গেলে তো লম্বা ভ্রমণকাহিনি হয়ে যাবে। শুরুতেই জেনেছ—ভারত, নেপাল, পেরুর কথা। অস্কার আর লেফসন প্রায় সাড়ে আট মাসে ঘুরে বেড়িয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দুই আমেরিকা মহাদেশের নানা জায়গায়। ইতালির কলোসিয়াম দেখেছে রোমে গিয়ে, দেখেছে পিসার হেলানো মন্দির; প্যারিসে গিয়ে দেখে এসেছে আইফেল টাওয়ার। মিসরে গিয়ে প্রাচীন সভ্যতার স্বাদ নিয়েছে পিরামিড থেকে। কেনিয়ায় গিয়ে স্বাদ নিয়েছে বুনো প্রকৃতির। রুজ্জু পথে করে পাড়ি দিয়েছে কোস্টারিকার রেইন ফরেস্ট।অস্কারকে সত্যিকারের পর্যটক বলাই যায়, কী বলো! রাজীব হাসানসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক