বিষ্টি মেয়ে বাদুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশখানা মেঘলা মেঘের, আঁধার এল ঘনিয়ে, ঝাউয়ের পাতায় বইছে বাতাস শনশনা শন শনিয়ে।মেঘের ফাঁকে ভেঙচি কাটে বিষ্টি মেয়ে বাদুলীটাপুর-টুপুর সাজ পরেছে কণ্ঠে কদম মাদুলী।এখন বুঝি ঝপাৎ করে বাদল-দেয়া নামবেঅথই জলে মাঠ-প্রান্তর, ওই মেয়েটা ঘামবে। পাকা সড়ক করবে স্নান ভাসবে সবুজ পল্লিবাদুলীকে করবে বরণ ইট-পাথরের গল্লি।ওই যে দূরে মেঘলাপরি দেখছি আষাঢ়-শাওনেদাওয়ায় বসে পাইনা মজা মুড়কি-মুড়ি খাওনে।