বিষ্টির ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষ্টি নামে শ্যামল গ্রামে সকাল দুপুর জলের নূপুর বাজে—গাছের পাতায় মাথার ছাতায় সুর মেখে যায় মনের খাতায় টপটপাটপ টাপুর টুপুর কী জাদু হায় ছন্দ-কারুকাজে! নদীর বুকে জল করে থই থই ডোবার জলে টেংরা-পুঁটি-কই। পদ্ম ফোটে শাপলা ফোটে কদম-কেয়ার গন্ধ হাওয়ায় ভাসে—বৃক্ষ-লতা বিষ্টি ধোয়া মাটির বুকে জলের ছোঁয়া সজীবতার নিটোল ছবি বিষ্টি ভেজা মাঠের ঘাসে ঘাসে। বিষ্টিতে ঘাম-ক্লান্তিরা যায় ধুয়ে সিক্ত হাওয়া যায় দেহ-মন ছুঁয়ে।