বৃষ্টি-রোদের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আকাশে পেজা তুলোর ডানাকাশফুলেরা দুলছে দুলুকহাসির রেখা খুলছে খুলুকস্বর্ণলতার ছিল সবই জানা।কাশের পাতা আকাশমুখীদখিন হাওয়ার লুকোলুকি।শ্বেত বলাকার উড়তে যে নেই মানাযাচ্ছে ভেসে রোদের ঝলকসূর্যমুখীর হলদে পলকআউশ খেতে প্রজাপতির ডানা।মনটা সবার নাচতে থাকে সুখেহঠাৎ করে বৃষ্টি পড়েরাতের বেলা মুক্তো ঝরেসজীব হাসি ছড়ায় ঘাসের বুকে।কুসুম আলোর ছড়াছড়িবেতসলতার জড়াজড়ি।কী মধু যে শরৎ-দিনেরবৃষ্টি-রোদের খেলা,এমন খেলা দেখে দেখেইযায় হারিয়ে বেলা।