বৃষ্টিকে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটো আকাশ বেয়ে বেয়েবৃষ্টি এল,তাই না দেখে ব্যাঙ মামারামজা পেল।ঝড়ের সাথে বজ্রমেঘেবৃষ্টি পড়ে,সেই খুশিতে শজনেগাছেরকোমর নড়ে। হঠাৎ করে এই পাড়াতেবৃষ্টি ঝরে,সারা দুপুর ভিজল আহাকেমন করে?আমের বনে জামের বনেবৃষ্টি নামে,আকাশটাকে পাঠায় চিঠিভেজা খামে।অকারণে বৃষ্টি আসেলুটোপুটি,মেঘের ডাকে বৃষ্টিটাকেদিলাম ছুটি।