বেড়াল পালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা বেড়াল উল্টে দিল সকল ঘটিবাটিসকালবেলা মহারাজার নাশতা খাওয়া মাটি।টেবিলজুড়ে গেলাস ছিল স্যুপের বাটির পাশে,গেলাসগুলো উল্টে দিয়ে বেড়াল ব্যাটা হাসে।শব্দ শুনে সান্ত্রি-সেপাই বাধায় গন্ডগোলবেড়াল তখন রান্নাঘরে চাখছে মাছের ঝোল।ঠিক তখনই তেতলাতে মহারাজের খুড়োদরজা দিয়ে নিজের ঘরে চিবোন মাছের মুড়ো।বারান্দাতে চলছে তখন হলুদ-মরিচ বাটা,সামনে দিয়ে বেড়াল পালায়, হাত নেড়ে কয়, টা-টা।