বৈশাখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুই কি আমার রেশমি রঙিন চুড়িনাকি গজা মুড়কি মোয়া মুড়িতুই কি চালা কুলা বাঁশের বাঁশিমৌরি ফুলের প্রাণজুড়ানো হাসি।তুই কি আমার বিনিসুতোর মালামাটির হাঁড়ি শোলার পাখির ডালাখুকুর গালের নকশা আঁকাআঁকিতুই কি আমার দেশের ছবি নাকি!তুই কি আমার সাধের শীতল পাটিরোদ ঝলোমল দূর্বা কোমল মাটিচরকি বিছুন খোলের পাখাখানিসানিক ভরা পান্তা ভাতের পানি।তুই কি আমার বেতের খাঁচা চাঁটাইআতশবাজি লাটিম ঘুড়ি লাটাইমিছরিদানা ঢ্যাপের খইয়ের নাড়ুরুপোর সিঁথা হাঁসুলি আর খাড়ু!লালপেড়ে তুই সাদা শাড়ির শোভাকাঁচা-মিঠে আম যে মনোলোভাদূরের বনে রোদ কিরে তুই খাঁ খাঁনাইলা শাকে কাসুন্দি স্বাদ মাখা।তুই কি আমার আউলাকেশী হাওয়াপ্রাণকাড়া সুর বাউলা গানে পাওয়াসাপনাচুনি পুতুল বউয়ের মেলাডুগডুগিতে ফিঙে টিয়ের খেলা!বৈশাখী তুই তুই কি আমার রাখিমঞ্জুরি কি পাতার ঝোপের পাখিতুই কি ভাজা ইলিশ মাছের ঘ্রাণেআমার কিশোর হাওয়ায় দোলা প্রাণে!তুই কি আমার হাওয়াই মিঠাই খাজাগুলগুলি মালপোয়া তিলা ভাজাকানাই শীলের দোতরাটার সুরেবৈশাখী তুই যাস কি সমুদ্দুরে!