বৈশাখী মেয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী মেয়ে এল আমাদের গাঁয়েতে—কপালেতে টিপ পরা রংমাখা পায়েতে।ধান-কলা হাতে তার বাজে ঢাক-ঢোলকহাসিখুশি মুখখানা নাকে দোলে নোলক।বৈশাখী মেয়ে এল মেলা বসে মাঠেতেখোকাখুকুর মন নেই আঁকাআঁকি পাঠেতে।বাড়ি বাড়ি গান গায় মাতে নববর্ষে—বরনের ডালাখানি হাতে নিয়ে হর্ষে।তাই দেখে বৈশাখী হাসে বড় মুচকিদই-চিঁড়ে-সন্দেশ আরও খায় ফুচকি।সার্কাসের হাতি-ঘোড়া ভালুকের মায়াতেএক বছর থেকে যায় পল্লির ছায়াতে।