বৈশাখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গরম না হয় একটু বেশিই—’ভাবেন কাকু এক ফাঁকে,হাঁতড়ে স্মৃতি দেখেন এমনথাকেন প্রতি বৈশাখে।‘গরম, তবু তার সাথে তোথাকেই ঝড় আর বৃষ্টিও—’ভাবতে গিয়ে উদাস উদাসহয় বুঝি তাঁর দৃষ্টিও—‘যা হোক—’, বলেন নরম সুরে,‘—সব মিলিয়ে মন্দ নয়,গরম বলেই দ্যাখ তোদের ঐইশকুলও তো বন্ধ হয়,একঘেয়ে সব পাসের পড়ায়হয় না দিতে মনখানা,এরচেয়ে বেশি চাই কিরে আরআমার বাপু নেই জানা!বরং এর সঙ্গে যোগ হয়আম কুড়ানোর রঙিন সুখ—’‘তা ঠিক!’—বলে খোকনসোনাকুঁচকে ভুরু বিজ্ঞ মুখ।