বোতল বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলনা প্লাস্টিকের বোতল যেমন পরিবেশের ক্ষতি করে, আবার এই বোতল থেকেই কিন্তু তৈরি হতে পারে মজার কিছু। নিচের ছবিগুলো দেখো! বড়দের সাহায্য নিয়ে চাইলে তুমিও এমন কিছু তৈরি করতে পারো।

তোমার ঘরে এ রকম মজার একটা প্রাণী ঝুলিয়ে রাখবে নাকি? দিন রাত সে তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে! কী নাম দেবে ওর? বোতল মিয়া?

দুটো বোতলের নিচের অংশ কেটে ফেলো। এবার এই কাটা অংশ দুটো একটা জিপার দিয়ে জুড়ে দাও। ব্যাস, হয়ে যাবে পেনসিল বক্স।

এই পুতুলটা কিন্তু প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি। এবার ভেবে দেখো, তুমি কেমন পুতুল বানাতে চাও?

দুই সুমো কুস্তিগির, যেন লড়াইয়ের জন্য প্রস্তুত! আসলে কিন্তু বোতলের ওপর স্রেফ রঙের খেলা!

নানা আকৃতির বোতলের নিচের অংশ কেটে, রং লাগিয়ে তৈরি হয়েছে এই পোকাগুলো। এমন পোকা বানানো কিন্তু খুব সহজ।

বোতল থেকেই তৈরি হতে পারে এমন মজার কোনো প্রাণী। চাইলে তুমি এটাকে ব্যাংক বানিয়ে ভেতরে পয়সা জমিয়ে রাখতে পারো।