বোমাং রাজার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুঁটির ওপর বাঁশের মাচানতার ওপরে এইটুকু ঘরসেই ঘরে রোজ সেজেগুজেযেই মেয়েটা থাকেসেই মেয়েটা—এই ঘরে তোএই পাহাড়েএই হারাবে—সাঙ্গু নদীর বাঁকে।নতুন জামা পরে আবারজড়িয়ে বলে মাকে—কেয়াং ঘরে পুজো দিতেনেয় যেন মা তাকে।এই মেয়েটাসেই মেয়েটাযেই মেয়েটালাটাই হাতে—মেঘের গায়ে স্বপ্নগুলো আঁকেজুমের ক্ষেতে ছুটতে গিয়েফের ভুলে যায় মাকে।চরাইক ঘরে দিদির পাশেকলসি ভরে পানি দিতেওযায় দেখা যায় তাকেকাকে?ঘাসফড়িং আর ঝুমকো লতাজুম পাহাড়ের নীরবতাভাবিয়ে তোলে যাকে।তাকে—চাও পেতে চাও পাশে?ছুটির দিনেযাও চলে যাওবোমাং রাজার দেশে;দেখবে কেমন ঘুমের ঘোরেতোমার চোখ চোখ রেখে সেভেংচি কেটে হাসে।