ব্যাঙের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরিয়ে ডোবা, পেরিয়ে বিলব্যাঙের বাড়ি কদুরখিলকদুরখিলের ডেরাতেসাপ এসেছে বেড়াতে।বলল সাপে, ও ব্যাঙ ভাইকদিন তোমার দেখা নাইভেবেছি কাল, খোঁজ নিয়েআসব কিছু ভোজ নিয়েতাই এনেছি গাওয়া ঘিকোথায় তোমার ব্যাঙাচি?ব্যাঙ ভাবে, হায় বিপদ ভারি—এক্ষুনি কী করতে পারি?বুদ্ধি করে কোলা ব্যাঙউঁচিয়ে দুটো লম্বা ঠ্যাংলাফ দিয়ে কয়, বাপুরেআসতেছে এক সাপুড়ে।সাপ কি তখন দাঁড়ায় আর?অমনি দিল ডুবসাঁতার।ব্যাঙ নাচে আর বলছে এই—এখন তো আর বিপদ নেইপালিয়ে গেল দুষ্টু সাপআয় ছানারা, আয় রে বাপ।