মাত্রই শেষ হলো বিশ্বকাপ। কে হবে চ্যাম্পিয়ন, তা কিন্তু আমি আগে থেকেই জানতাম। অবশ্য আমি না বলে আমার মেয়ে জানত, এমনটা বললেই ভালো হতো। তোমরা বুঝি ভাবতে বসে গেছ, আমার মেয়ে আবার গুনিন অক্টোপাস পল হয়ে গেল নাকি!একটু ঝেড়েই বলি। এই সঙ্গে আজকের ম্যাজিকটাও শিখিয়ে দিচ্ছি কিন্তু।আমি যেভাবে দেখেছিখেলা নিয়ে আমার আগ্রহটা একটু বেশিই বৈকি! তাও আবার বিশ্বকাপ বলে কথা। খেলা দেখতে যখনই টিভি সেটের সামনে বসতাম, আমার কাছ ঘেঁষে আমার মেয়ে এসে বলত, ‘প্রতিদ্বন্দ্বী দুটো দলের মধ্যে কে জিতবে?’ প্রথম প্রথম বোকাগোছের প্রশ্নটা শুনে আমিও বোকা বনে যেতাম। খেলা শেষে আমার মেয়ে ছাইদানি থেকে সামান্য কিছু ছাই তার হাতের কবজিতে ঘষতেই বিজয়ী দলের নাম উঠে যেত পরিষ্কার। আমিও হাসতে হাসতে অবাক হয়ে যাওয়ার ভঙ্গি করতাম।গোপন কৌশলমেয়ে আমার করত কি, তার দুই হাতের দুই কবজিতে দুই দলের নাম লিখে রাখত। না, না, বলছি শোনো। দেশলাইয়ের কাঠি অথবা টুথপিকের সাহায্যে সাবান দিয়ে দুই কবজিতে দুটো নাম লিখতে হবে। এবং এরপর করবে কি, হাতের কবজি দুটো ভালোভাবে শুকিয়ে নেবে।শেষ কথনবাদবাকি কাজটা খুব সহজ। যে হাতের কবজিতে সঠিক উত্তরটি লেখা, ছাইদানির ছাই সেখানটায় সাবানের লেখা বরাবর আলতো করে ঘষলেই লেখাটা পরিষ্কার ফুটে বেরোবে।কি, বোঝা গেল? ভালোভাবে চর্চা করে চাইলে তুমিও পল হয়ে যেতে পারো। ভবিষ্যদ্বাণী করতে পারো—দুটোর মধ্য থেকে কোনটা সঠিক!