ভালো ছাত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজ অঙ্ক কষে বঙ্ক রায়ইস্কুলেতেই ঘুমিয়ে যায়দিবস এবং রাত্রমগজখানা পরিষ্কারভুল হয় না একটু তারএমন ভালো ছাত্র।মধ্যরাতে পড়তে বসেসালসা খানিক খায় সে কষেভুল? সেকি আর থাকে?ভুল যদি হয় বানানেতেশুদ্ধ করে সেলেট পেতেখত দিয়ে নেয় নাকে।ভুল যদি হয় ইতিহাসেখানিক চড়ে দূর্বা ঘাসেগাধার ডাকটা ডাকে।ভুল যদি হয় ভূগোলেতেমামার বাড়ি আসতে যেতেদু কান ধরে রাখে।ভুল যদি হয় ব্যাকরণেশুধিয়ে ফেরে জনে জনেমুগিহাঁটা হেঁটে।নিত্যি রাখে এমনি করেভুলগুলিকে শুদ্ধ করেমগজেতে এঁটে।এমন হলে কার থাকে আরবিষয় কিছু ভয় ভাবনারচিন্তা বিন্দু মাত্রতাই তো ভাই বঙ্ক রায়ইস্কুুলেতে নিদ্রা যায়দিবস এবং রাত্র।