ভালোবাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোদের কণা নিমের পাতায়সকাল নাচে খুশীর খাতায়। শিরীষ গাছের শুকনো ডালেবট অশ্বত্থের পাতার পালে বাতাস এসে দিচ্ছে দোলা।বুবুর কেন গালটি ফোলা?যায়নি বুবু শ্বশুর বাড়িকাল ভেঙেছে মাটির হাঁড়ি।স্বপ্ন নাচে খুকির প্রাণেইষ্টি কুটুম পাখির গানে—সকাল আসে। সকাল হাসে।বুবু থাকেন মায়ের পাশে।পানসুপারি পানের পাতাখুকি খোলেন গানের খাতাগানের খাতায় গানের সুরেমন চলে যায় অচিন পুরে।মায়ের মুখে মিষ্টি হাসিভালোবাসি। ভালোবাসি।