ভুল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ-বিয়োগে ভুল হয়নিভুল হয়েছে ভাগেভাগের টাকা তুলে দিলামনেতার হাতে আগে।নেয় না টাকা মহান নেতাভাগ পেয়েছে কমবলল রেগে বেচলি কোথায়বস্তা ভরা গম?ফুলতে থাকে নেতা আমারমুখখানি লাল রাগেচটজলদি আসবি নিয়েভাগের টাকা আগে।যতই বলি ভুল হবে নাদেব ভাগের টাকানয়টি ভালো শাড়ি পেলেইবেচব গিয়ে ঢাকা।নেতার মেয়ে বেজায় খুশিশাড়ির কথা শুনেএকটি দুটি তিনটি করেউনিশখানা গুনে—দিয়ে গেলেন দুপুরবেলারিলিফ লেখা শাড়ি,হঠাৎ শুনি নেতার গলাভাগটি যেন আগে—সময়মতো সাতসকালেআসে আমার বাড়ি।যোগ-বিয়োগে ভুল হয়নিভুল হয়নি ভাগেভাগের টাকা দিয়ে এলামনেতার হাতে আগে।