গাবু। সুলতানগঞ্জ স্কুলে তখন পঞ্চম শ্রেণীতে পড়ে। বছর যায়, পরীক্ষা আসে। যথারীতি গাবু পরীক্ষায় বসে। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে আর উঠতেই পারে না। উঠবেই বা কেমন করে, পাসই তো করতে পারে না! প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠেছে কোনোরকম পাস করে। প্রতিটি পরীক্ষার পরেই রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে দেখালে, গালি-বকুনি ছাড়া কিছুই মেলে না। এবারও ওই একই অবস্থা।ফেল! বাড়িতে গিয়ে আবার বকুনি খেতে হবে। তাই সে ঠিক করল, এবার আর বাড়ি যাবে না। তো, সে আপনমনে হেঁটেই চলছে। হঠাৎ তাদের মহল্লার একজনের সঙ্গে দেখা। তিনি গাবুকে বললেন, এদিকে যেয়ো না, ভূত আছে। গাবুর কি তাতে কিছু আসে যায়? হাঁটতে হাঁটতে সে চলে গেল বকুল বিলে। গিয়ে তো তার চোখ ছানাবড়া। গাবু ভাবল, এই বুঝি গেলাম রে। কিন্তু মেছোভূত তাকে জিজ্ঞাসা করল, এখানে কেন এসেছিস? গাবু ভয়ে ভয়ে তাকে সব কথা বলল। মেছোভূত তাকে আশ্বস্ত করে বলল, রন্টে আর মন্টে ভূত এলে তাদের সব বলবি। তারাই তোকে সাহায্য করবে।গাবুর দেহে প্রাণ ফিরে এল। সন্ধ্যার সময় রন্টে-মন্টে এল। গাবু তাদেরও সব কথা বলল। ওরা বলল, গাবু, এখন বাড়ি ফিরে যা।বাড়িতে গিয়ে বাবাকে রিপোর্ট কার্ডটি দেখাল গাবু। বাবা মারতে এলেন, কিন্তু গাবুকে মারার সঙ্গে সঙ্গেই তাঁর লাঠিটি ভেঙে গেল। পাশের বাসার কাকু যেই না বলেছেন, গাবু আর পাস করতে পারবে না, অমনি তার মুখ জোড়া লেগে গেল। কোনো ডাক্তার-বদ্যিই এই জোড়া ছাড়াতে পারেননি। অবশেষে গাবুর কাছে ক্ষমা চেয়ে তার মুখের জোড়া ছোটালেন তার স্ত্রী আর ছেলেমেয়েরা। বার্ষিক পরীক্ষায় গাবু রেকর্ড মার্কস পেয়ে প্রথম হলো। তার বাবা স্থানীয় রাজ মিষ্টিভান্ডারে গিয়ে মালিককে বলে এলেন, যেই আসুক, তাকেই একটি করে রসগোল্লা খাওয়াবেন। টাকার চিন্তা করবেন না।গাবুর গলায় মালা পরিয়ে মিছিল হলো শহরে। মা-বাবার আদরের আর সীমা থাকল না। সঙ্গে সঙ্গে তার নামও ছড়িয়ে পড়ল চারদিকে। গাবু যখন ‘রন্টে-মন্টে’ বলে ডাক দিত, তার গালে দুটি ছোঁয়া লাগত। তখনই সে বুঝে নিত যে রন্টে-মন্টে এসে গেছে। এ তো গেল পড়াশোনার কথা। খেলাধুলায় গাবু ছিল আরও দুর্দান্ত। সেবার গাবুর স্কুল গিয়ে ছিল আন্তজেলা স্কুলে ক্রিকেট খেলতে। গাবুও গিয়েছিল। ওপেনিংয়ে নেমেই সে ছয় বলে পাঁচটি ছক্কা মারল। সে খেলতেই পেরেছিল ১৮টি বল, আর তার সব কটিতেই ছয়। বোলিংয়ে এল গাবু পঞ্চম ওভারে। গাবুর বিপক্ষ দলের আগেই ছয়টি উইকেট হারিয়ে গিয়েছিল। গাবু প্রথম চার বলেই চারটি ইউকেট নিয়ে নিয়েছিল। পত্রপত্রিকায় তার নাম উঠল।জাতীয় দল তাকে নিতে পারত। কিন্তু গাবুই তো খেলতে চায়নি। এখন সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার আশা, দেশের সেরাদের একজন হবে। আর হবেই না বা কেন, তার সঙ্গে তো রন্টে-মন্টে আছে। তাই নয় কি? অষ্টম শ্রেণী, চরগাঁও, নবীগঞ্জ