ভূতের দেশের জাদুকাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূত-প্রেতে যদিও বিশ্বাস নেই আমার, তবুও জানি তোমাদের কেউ কেউ শব্দের হরফে চড়ে ভূতের দেশেও ঘুরে এসেছ। আজও তবে চল তেমন কিছুরই স্বাদ নিতে চেষ্টা করি নতুন এই জাদুটি শেখার মধ্য দিয়েই।যেমনটি দেখবেটেবিলের উপর হাতে থাকা জাদুকাঠিটি দিয়ে শব্দ করে জাদুকর তার দর্শকদের বোঝালেন এটি নিরেট কাঠের তৈরি। এবারে সাধারণ এক টুকরো কাগজ দিয়ে জাদকাঠিটি মুড়ে নিলেন জাদুকর। এবং সেই অবস্থায় জাদুকাঠিটি দিয়ে টেবিলের ওপর শব্দ তুলে জাদুকর আবারো বোঝানোর চেষ্টা করলেন যে জাদুকাঠিটি তখনো মোড়ানো কাগজের ভেতরেই আছে। তারপর কি মনে করে হঠাৎই জাদুকর তার হাতে থাকা জাদুকাঠিটিসমেত মোড়ানো কাগজটি মাঝ বরাবর ছিঁড়ে ফেললেন। মুহূর্তে কোথায় যেন সেই জাদুকাঠিটি বেমালুম গায়েব হয়ে গেল! প্রয়োজনীয় সরঞ্জামহাতে তৈরি কাগজের একটি ফাঁপা জাদুকাঠি, জাদুকাঠিটির সমান ব্যাসের দুটি কাঠের টুকরো এবং এইসাথে সাধারণ এক টুকরো কাগজ।প্রস্তুতিহাতে তৈরি কাগজের জাদুকাঠিটি দুপাশ দিয়ে এর সমান ব্যাসের কাঠের টুকরো দুটি গলিয়ে দাও (চিত্র: এক)। এবার তুমি প্রস্তুত জাদুটি দেখানোর জন্য। যেভাবে দেখাবেপ্রথমত টেবিলের উপর জাদুকাঠিটির দুপাশে গলিয়ে রাখা কাঠের টুকরো দিয়ে টেবিলের উপর এমনভাবে শব্দ কর যাতে দর্শকরা ভেবে নেন যে জাদুকাঠিটি নিরেট কাঠের তৈরি। এক টুকরো কাগজ নিয়ে জাদুকাঠিটি সাবধানে মুড়ে নাও এবং একইভাবে শব্দ করে দেখাওযে জাদুকাঠিটি কাগজের মধ্যেই আছে। দর্শকরা যখন নিশ্চিত হবেন যে জাদুকাঠিটি কাগজের ভেতরেই আছে তুখন তুমি কথার চাতুর্য্যে বিমোহিত দর্শকদের সামনে মুড়ে রাখা কাগজটির মধ্যখানটায় দুটুকরো করে ছিঁড়ে ফেল (চিত্র: দু্ই) এবং পরক্ষণেই ঐ দুটো টুকরো দুমড়ে মুচড়ে নিয়ে দর্শকদের প্রমাণ করে দাও যে কাঠির জাদুকাঠিটি সত্যিই অদৃশ্য হয়ে গেছে।সাবধানতামনে রাখবে কোন অবস্থাতেই তোমার দুমড়ানো মোচড়ানো কৌশল করা জাদুকাঠিটা যেন দর্শকদের হাতে গিয়ে না পড়ে।