ভূতের ভয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূতের ভয়ে যতই লুকাওভূত তোমাকে ছাড়বে নাসুযোগ পেলেই মটকাবে ঘাড়তার সাথে ভাই পারবে না।ভূতগুলো খুব পাজি—সহজ কথায় নামতে কি চায়!দুষ্টুমি তার থামতে কি চায়!উচিত কথায় দন্ত খিঁচায়,কাঁধ থেকে সে নামবে না ভাইধরবে জীবন বাজি।খুব ভালো হয়—বুকের কপাটযুক্তি ছাড়া খুলবে না,ভূতের ভয়ে তোমার ওবুকমোটেই তখন দুলবে না।ঢুকতে যদি না পারে তোবাঁধবে কোথায় বাসা?ভয় দেখাবে কেমন করেভুতুই সর্বনাশা!