ভৌতিক কাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের জাদু দেশলাইয়ের কাঠি নিয়ে। একটি দেশলাইয়ের কাঠি ভেঙে কয়েক টুকরো করার পর আবার কীভাবে আস্ত বানানো যায়, সেটাই শেখানো হবে তোমাদের।যা প্রয়োজন: কয়েকটি দেশলাইয়ের কাঠি ও একটি হ্যাম সেলাইযুক্ত রুমাল।পেছনের কৌশল: প্রথমে রুমালটির সেলাই করা যেকোনো একটি পাশ বেছে নাও এবং সেলাই করা অংশের সামান্য সেলাই খুলে ফেল। একটি দেশলাইয়ের কাঠি সেলাই করা অংশে এমনভাবে স্থাপন (চিত্র: এক) কর, যাতে দর্শকেরা কোনোভাবেই কাঠিটির পূর্ব অবস্থান সম্পর্কে কোনো ধারণা করতে না পারে। একটা কথা খুব ভালোভাবে খেয়াল রাখবে, জাদুটি দেখানোর আগে বা পরে রুমালটা কোনোভাবেই যেন দর্শকদের হাতে না যায়।প্রদর্শন পদ্ধতি: জাদুটি দেখানোর সময় কৌশল করা রুমালটিকে খালি জায়গায় ছড়িয়ে রেখে তার মাঝামাঝি অংশে দর্শকদের পরীক্ষিত একটি দেশলাইয়ের কাঠি রাখ (চিত্র: দুই) এবং রুমালটিকে খুব সাবধানে ভাঁজ করে নাও। ভাঁজ করার সময় করবে কী, দর্শকদের পরীক্ষিত দেশলাইয়ের কাঠিটি এক কোণে সরিয়ে নিয়ে তার জায়গায় গোপন স্থানে লুকিয়ে রাখা দেশলাইয়ের কাঠিটিকে নিয়ে আসতে হবে।এবার দর্শকদের মধ্য থেকে যে কাউকেই রুমালের ওপর হাত দিয়ে দেশলাইয়ের কাঠিকে দুভাগে ভেঙে দিতে বলবে। তাদের বিশ্বাসকে আর একটু পোক্ত করার জন্য আরও একজন দর্শককে দিয়ে কাঠিটি আরও কয়েক টুকরো করে নিতে পার। দর্শকেরা কিন্তু কাঠিটিকে যত ভাগই করুক না কেন—তোমার আসল কাঠিটি (দর্শকদের দ্বারা পরীক্ষিত) বরাবরই ঠিক থাকবে।এখন রুমালটিকে এক কোণে এনে ঝাঁকা দাও এবং দর্শকদের পরীক্ষিত কাঠিটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় এনে তোমার দর্শকদের তাক লাগিয়ে দাও এবং দেখিয়ে দাও ভৌতিক দেশলাইয়ের কাঠি।