ভয়ংকর স্বপ্ন
‘তীব্র শীত। তোর জ্যাকেটটা দে না, ফুপ্পির বাসায় যাব কী পরে?’ বলল সাদিব।শিহাব বলল, ‘আমার দুটো জ্যাকেট। একটা তুই নে।’ শিহাব ও সাদিব একই হোস্টেলে থাকে। শীতের ছুটিতে ওরা সাদিবের ফুপ্পির বাসায় যাবে।সাদিবের ফুপ্পির বাড়িটা একটা পুরোনো জমিদারবাড়ি। বাড়ির পেছন দিকে বাগান। বাগানের পর ঘন ঝোপঝাড়সহ কবরস্থান।‘ওই যে ফুপ্পির বাসা...ফুপ্পি...আ...ও...ও...ও‘কিরে, তোর ডাকে হায়েনা ডাকল কেন?’ ঠাট্টা করে বলল শিহাব। ‘বাড়িটার পেছনে ঘন ঝোপঝাড়, ওখানে হায়েনা আছে। মানুষের শব্দ পেয়ে ডেকেছে। এতে অবাকের কী হলো!’ মন্তব্য করল সাদিব।‘কত-ও-ও বড়-ও-ও বাড়ি। এ রকম জমিদারবাড়ি আগে কখনো দেখিনি।’ অবাক হয়ে বলল শিহাব।‘এই তো এসে গেছ, সঙ্গে কে?’ বলল ফুপ্পি। ‘আমার বন্ধু শিহাব।’‘যা হাত-মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি।’ বলল ফুপ্পি।‘কিন্তু চাপকলটি কোথায়?’‘বাগানে।’ওরা দুজন বাগানে গেল। যেখানে চাপকল তার কাছে কবরস্থান। সাদিব মুখে পানি দিচ্ছে আর শিহাব কবরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শিহাবের মনে হলো, কবরস্থানের মধ্য দিয়ে সাদিবের ফুপ্পি হেঁটে যাচ্ছে।... শিহাব: ‘দেখ দেখ, তোর ফুপ্পি কবরে হাঁটছে।’সাদিব হেসে বলল: ‘আর কিছু পেলে না, ফুপ্পি ওখানে হাঁটতে যাবে কেন? নে, হাত-মুখ ধুয়ে আয়, খেতে বসব।’ওরা দুজনে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ল।‘ওফ্, জাগালি কেন?’ বলল সাদিব। ‘কবরের দিক থেকে ফুপ্পির ডাক শোনা গেল।’ বলল শিহাব।‘দূর বোকা, ওখানে তো কবর। ওখানে ফুপ্পি যাবে কেন।’ মন্তব্য করল সাদিব।‘কিন্তু আমি তো শুনলাম।’‘চল তাহলে দেখে আসি, ফুপ্পি কী করে?’ বলল সাদিব।দুজনে ফুপ্পির রুমে গেল।‘কই?!? ফুপ্পি তো ঘুমায়। চল শুয়ে পড়ি।’ হাই তুলে বলল সাদিব। কথাটা মাত্র শেষ হলো আর সঙ্গে সঙ্গে কবরের দিক থেকে ডাক শোনা গেল সা...দি...ব। ওরা প্রায় নিথর হয়ে গেল। দুজন একসঙ্গে সমস্বরে বলল, ‘স্বপ্ন দেখছি না তো?’‘আগে ঘুমাই, কাল সকালে সিদ্ধান্ত নেওয়া যাবে।’ বলল শিহাব। রোদের আলোয় দুজনেই চমকে উঠল। হাত-মুখ ধুয়ে বিছানায় আরাম করে বসল সিদ্ধান্ত নেওয়ার জন্য।শিহাব বলল, ‘চল, তোর ফুপ্পিকে জিজ্ঞাসা করি।’‘না, ঠিক হবে না।’‘তাহলে কী?’‘রাতের বেলা কবরে যাব? গিয়ে দেখব কী হয়?’ বলল সাদিব।‘না, তাহলে যদি আমাদের কিছু হয়?’‘তাহলে কি ঘরে বসে ভয়ে কাঁপব?’ ব্যঙ্গ করে বলল সাদিব।‘ওই যে দেখ, একটি নতুন কবর। কিন্তু গর্ত কেন?’ বলল শিহাব।সাদিব দেখ, কবরের ওপরে লেখা, ‘নাসরিন আরা’। এ তো ফুপ্পির নাম!!! কোনোমতে বলল সাদিব।পেছনে পায়ের শব্দ...‘তাহলে তোরা সব জেনে গেছিস?’ পেছন থেকে ফুপ্পির গলা শোনা গেল।ওরা দুজন পেছনে তাকাল...মাত্র ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে তৈরি হচ্ছিল শিহাব আর তখনই ‘বাঁচাও’ বলে চিৎকার করল সাদিব।‘কী হয়েছে?’ বলল শিহাব।সাদিব তার স্বপ্নের কাহিনি বলল...শীতের দিন স্কুল থেকে এক মাসের ছুটি দেওয়া হয়েছে। তাই শিহাব আর সাদিব নানা জায়গায় ঘুরে বেড়াল। সবশেষে গেল ফুপ্পির বাড়িতে। সারাটা বিকেল গল্প করল। অনেক ক্লান্ত হয়েছে দুজন। এবার বিছানায় যাবে এমন সময় সা-দি-ব বলে ডাক দিল ফুপ্পি, কিন্তু কবরের দিক থেকে।শিহাব বলল, তোর স্বপ্ন সত্যি হবে না তো?ষষ্ঠ শ্রেণী, ন্যাশনাল আইডিয়াল স্কুলচৌধুরীপাড়া, ঢাকা।