মজার শহর ঢাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন শহর ঢাকাপালকি ঘোড়ার গাড়ি নিয়েদ্রুত বেগে যায় গড়িয়েজোরছে কাঠের চাকা।ধুলোর শহর ঢাকাভিস্তিঅলা সকাল-দুপুরছিটায় পানি টাপুরটুপুররাস্তা ফাঁকা ফাঁকা।হাতির শহর ঢাকাহাতিরপুলে হাতির পালশুঁড় উঁচিয়ে দিচ্ছে ফালযায় না বেঁধে রাখা।ঘোড়ার শহর ঢাকারমনা মাঠে উড়ছে ধুলোদিচ্ছে কী দৌড় ঘোড়াগুলো!দেখতে গেল রাকা।মজার শহর ঢাকাবাতিঅলা সন্ধ্যাবেলাযায় দেখিয়ে আলোর খেলাজানলা খুলে তাকা।