মনপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনপাখি বসে ভাবেকীভাবে সে ডানা পাবে— কোন দিন উড়বে?আকাশের ওই নীলেবাংলার খালবিলে কোনখানে ঘুরবে?নদীতীর মন টানে;ধানসিড়ি কোনখানে? মনে সাধ জাগছে—নিজ চোখে দেখবে সেজলপিপি পাখিবেশে শিহরণ লাগছে।পরিযায়ী পাখা দিয়েদূরযায়ী মন নিয়ে ঘুরেফিরে দেখবে;পাহাড়ের জল পড়া‘ছড়ি’ কেউ বলে ‘ছড়া’ ছড়াগান লেখবে।চারপাশে শত মানাকষে বাঁধে কত ডানা— গুড়েবালি আশাতে;ছিমছাম ছোট ঘরেমনপাখি দুখে মরে ফ্ল্যাটবাড়ি বাসাতে।