মনের ম্যাজিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি এখন কী করছ? কী বললে, কিছুই করছ না? ভাবছ একা একা কী আর করা যায়? তাহলে এসো, তুমি আর আমি মানে আমি আর তুমি মিলে একটা চমৎকার খেলা খেলি। কি রাজি? তাহলে এসো শুরু করা যাক, প্রথমেই তুমি মনে মনে ১ থেকে ৯-এর মধ্যে যেকোনো একটি সংখ্যা ধরো। ধরেছ? সংখ্যাটি আমাকে বলার প্রয়োজন নেই, ঠিক আছে?এবার তুমি মনে মনে ধরা সংখ্যাটির সঙ্গে ৯ গুণন করো। কি করেছ? গুণন করার পর তোমার সংখ্যাটি যদি এক অঙ্কের সংখ্যা হয়, তাহলে তার থেকে ৭ বিয়োগ করো। আর যদি দুই অঙ্কের সংখ্যা হয়, তাহলে অঙ্ক দুটিকে একত্রে যোগ করো (যেমন তোমার সংখ্যাটি যদি ৪৫ হয়, তাহলে ৪+৫=৯ এভাবে)। এ ক্ষেত্রেও প্রাপ্ত সংখ্যাটি থেকে ৭ বিয়োগ করো। কি করেছ তো? এবার এত সব গুণ, যোগ ও বিয়োগ করার পর তোমার মনে সে সংখ্যাটি দাঁড়াল, সেটা মনে রাখো। ভুলে গেলে কিন্তু চলবে না। তোমার মনে মনে পাওয়া সংখ্যা অনুযায়ী নিচ থেকে একটি অক্ষর নাও।তোমার উত্তর ১ হলে A২ হলে B৩ হলে C৪ হলে D৫ হলে E। বুঝতেই পারছ এভাবে ২৬ হলে Z পর্যন্ত।তোমার সংখ্যানুযায়ী পাওয়া অক্ষর দিয়ে একটি দেশের নাম বলতে পারবে? এবার সেই দেশের ইংরেজি শব্দের দ্বিতীয় অক্ষর দিয়ে একটি ফলের নাম ধরো। তুমি মনে মনে কোন দেশ আর কোন ফলের নাম ধরেছ, আমি কিন্তু তা জানি। কী বিশ্বাস হচ্ছে না, তাই না? নিচে উল্টো করে লেখাটি পড়েই দেখো!উত্তর: বাংলাদেশ (BANGLADESH)-এ আপেল (APPLE) জন্মে না।