মন্টু মামা অঙ্কে কাঁচা
মন্টু মামার স্বাস্থ্য অটুট, জ্ঞানটা উঁচু, মন ঢিপাটেএবং তিনি দক্ষ—জুতা সেলাই থেকে চণ্ডীপাঠে।দৌড়ে পাকা, দিতে পারেন বিশাল নদী সাঁতরে পাড়িক্রিকেট, হকি সবই জানেন এমনকি সে জাত রেফারি।এই শহরে নেই সাহসী তার সাথে কেউ পাঞ্জা লড়েরংতুলিরও খেলা জানেন ঘর সাজিয়ে যান ঝালরে।সাজ-পোশাকে করে এমন নানান আড়ম্বর কেতা কে?নেই কোনো লোক এ তল্লাটে যায় হারিয়ে তর্কে তাকেভেজাল খেয়েও ভালো থাকেন, থাকেন ভালো নির্ভেজালেদারুণ রুচি—মিষ্টি খেয়ে, টক গিলে ঢের, ফিরবে ঝালে।লোকটা আজব, মস্ত পাথর শক্ত হাতে তুলছে টেনেসেই হাতে ফের ‘সিজর’ নিয়ে কন, ‘তোরা আয় চুল ছেঁটে নে।’নৌকো, মোটর, উড়োজাহাজ, রেলগাড়ি বা রিকশা, ঠেলাসব চালাতে পারেন আজও যদিও বয়স ঠিক ষাটেলা।ইচ্ছে জাগে টুকলুমণির, অন্তু কেকা রব তোফারওতাই মামাকে প্রশ্ন করে—‘তুমি দেখি সব তো পারো,কী পারো না? বলতে হবে।’ ফেলল মামা মুখ লুকিয়েকিন্তু মিছে, ছেড়ে দেবে অন্তু কেকা টুকলু কি এ?বলল ওরা, ‘চুল কেটে আজ করে দেব সাফ সিজরেশিগগির বলো, কী পারো না?’ বলল মামা, ‘কাঁপছি জ্বরে।’টুকলু আনে আদা কেটে, অন্তু আনে লং, কেকা চাচুমুক দিয়ে বলল মামা—‘আমি যে খুব অঙ্কে কাঁচা!’