প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মম, তোমার আছে অনেক কাজ তা তো আমি জানি মুরগিছানা বিড়ালবাচ্চা কবুতরের ঝাঁকআর তিনটে কাককাজ যে কত আছে তোমার মানিজানি জানি জানি।তার ওপর সাতসকালে ঘুমকাতুরে চোখের জলেসূর্য যখন মেঘের কোলেসালমার মা-র হাতটি ধরে ইস্কুলেতে যাওয়াহয় না নাওয়া-খাওয়া অ আ ক খ এ বি সি ডি কত্ত ছবি আঁকোবাসায় এসে তড়িঘড়ি বন্ধুদেরই ডাকোতারপরেতে বিশাল ছাদে এক্কাদোক্কা খেলাএভাবে কাটল সারা বেলা সন্ধ্যে বেলায় ডোরেমন তারাই তোমার ভাই ও বোন এ তো আমি জানিকিন্তু এবার শোনো অভিমানী শত কাজের মধ্যে যেন এ কথাটি সত্যি মেনোষোলো কোটির দুঃখী দেশের একটু ভাবনা ভেবো বলো, বড় হয়ে এ দেশটারে অনেক অনেক ভালোবাসা দেবএবং বলি অবশেষ তোমার দিকে তাকিয়ে আছে দুঃখী বাংলাদেশ।