মশার মেয়ে পুনপুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার মেয়ে পুনপুনিটার যেই গজাল পাখাউড়ার বড় শখ হলো তার—যায় না ধরে রাখা।বায়না ধরে মায়ের কাছে: একটু আসি উড়ে?মা বলল: আচ্ছা সোনা, যাসনে বেশি দূরে।উড়াল শেষে ড্রেনের মেয়ে ফিরল যখন ড্রেনেমায়ের মুখে খুশির ঝলক, বলল বুকে টেনে:ওরে আমার পুনপুনি রে, ওরে আমার পুনি,এই তো হলো প্রথম ওড়া, উড়লি ক্যামন, শুনি!বলল পুনি: ওই যে দূরে মানুষ জাতির ঘরএক-উড়ালে জানলা দিয়ে ঢুকেছি ফরফর!কেউ বা শুয়ে, কেউ দাঁড়িয়ে, ং বা ছিল বসাযার কাছে যাই চেঁচিয়ে ওঠে: মশা-মশা-মশা!তোমার মেয়ের উড়াল দেখে সবাই দিল তালি—‘মারব তোকে’ বলে কেবল মুখেই দিল গালি!