মা তো আমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা তো আমার কল্পলোকের গল্প বলার বুড়িমা তো আমার মনের কথা জমিয়ে রাখার ঝুড়ি।মা তো আমার শীতের ভোরে মিষ্টি রসের পিঠেমা তো আমার খেজুর গুড়ে মুখটি ভরা মিঠে।মা তো আমার জোছনা রাতের আলো ভুবন ভরা,মা তো আমার শিউলি ঝরা সকাল পাগল করা।মা তো আমার রঙিন সুতোয় নকশি তোলা কাঁথা,মা তো আমার হাওয়ায় কাঁপা সবুজ কলার পাতা।মা তো আমার ছুঁয়ে দেয়া লজ্জাবতীর লতা,মা তো আমার ঢেউ ছলছল নদীর কথকতা।মা তো আমার পদ্ম-ছাওয়া দিঘি কাজল কালো,মা তো আমার নদীর জলে বিকেল বেলার আলো।মা তো আমার নীল আকাশের ধবল মেঘের পাখিমা তো আমার অশান্ত এক পাখির ডাকাডাকি।মা তো আমার অনেক দামি সোনার জাদুকাঠি,মা তো আমার সবুজ শ্যামল ঘাসে-ছাওয়া মাটি।