মাথা খাটাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাঁধার উত্তরগুলো আজকের গোল্লাছুট পাতায় লাল রঙে লেখা আছে। দেখো তো খুঁজে পাও কি না!
১
‘চোরের মা’ নয় সে তবু বড় গলা
আফ্রিকায় বসবাস, নাম যাবে না বলা।
২
তিন অক্ষরে নাম তার, লিখতে গেলে খুঁজি
মধ্যের অক্ষর বাদ দিলে ‘বেশি নয়’ বুঝি।
অনেকেই কামড়ে ধরে বসে বসে ভাবে
শেষের অক্ষর বাদ দিলে বাথরুমে পাবে!
৩
ডানা আছে, বিমান নয়
উড়তে ঠিকই পারে
গাছের ফাঁকে উঁকি দিলে
দেখতে পাবে তারে।
৪
বুদ্ধির ঘর-বাড়ি, কান টানলে আসে
অঙ্ক করতে লাগে তারে, তেল ভালোবাসে!
মো. সাইফুল্লাহ