মাথার ওপর রবীন্দ্রনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথার ওপর রবীন্দ্রনাথ আর কী আমার চাই!হাতের মুঠোয় আকাশপাতাল, বিশ্ব পুরোটাই।দেখতে শেখান, চলতে শেখান, পড়তে শেখান তিনিতাঁর কাছে তাই আমরা সবাই প্রত্যহ হই ঋণী।ভয়ের রাতে অভয়বাণী শোনান মন্দ্রস্বরেএকলা চলার সাহস জোগান জীবনমন্ত্র পড়ে।মানুষ হওয়ার পাঠ দেন রোজ মুক্ত আকাশতলেভাসান তরী মানবতার মাভৈ মাভৈ বলে।প্রতিবাদও করতে শেখান বুক চিতিয়ে ধরেস্বদেশপ্রেমের দীক্ষাটি দেন সকাল-সন্ধ্যা-ভোরে।ভিক্ষা আমি চাইব বলো কার কাছে, কার কাছেভাগ্য তাদের রবীন্দ্রনাথ যাদের ভাষায় আছে।