মানুষ হব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্বু বলেন, ফার্স্ট হওয়া চাই—পড়ায়,এর তুলনা নেই যে কোনো ক্যারিয়ারটা গড়ায়;পড়ার মতো পড়ে, জীবনটা নাও গড়ে,বই-খাতা তাই সঙ্গে রেখো নিত্য নড়া-চড়ায়;ফার্স্ট হওয়া চাই, ফার্স্ট হওয়া চাই—পড়ায়।আম্মু বলেন, ফার্স্ট হওয়া চাই—নাচে,ক্যারিয়ারটা গড়তে এমন সুযোগ কি আর আছে!নাচার মতো নেচে, থাকতে হবে বেঁচে,দেখো চেয়ে নাচিয়েদের সবাই কেমন যাচে;ফার্স্ট হওয়া চাই, ফার্স্ট হওয়া চাই—নাচে।দাদু বলেন, ফার্স্ট হওয়া চাই—খেলায়,ক্যারিয়ারটা নষ্ট কেন করবে হেলা-ফেলায়!খেলার মতো খেলে, হতেই হবে ‘পেলে’,খেলেই তোকে উঠতে হবে জয়রথের ভেলায়;ফার্স্ট হওয়া চাই, ফার্স্ট হওয়া চাই—খেলায়।সবাই বলেন ফার্স্ট হওয়া চাই—খেলায়-পড়ায়-নাচে,কিন্তু আমি কী হতে চাই কেউ না আমায় যাচে!সবাই বলেন, ফার্স্ট হওয়া চাই—নিত্য-অবিরত,আমি কেবল মানুষ হব—মানুষ হওয়ার মতো।