মায়ের কাছে যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের কাছে যাবই আমি মায়ের কাছে যাবস্নেহের আঁচল জড়িয়ে বুকে আদর সোহাগ পাব।মায়ের কাছে যাবই আমি মায়ের কাছে যাবতৈরি করা মায়ের হাতের তালের পিঠা খাব।মায়ের কাছে যাবই আমি মায়ের কাছে যাবশহর ছেড়ে পল্লিগাঁয়ের পুকুরজলে নাব।মায়ের কাছে যাবই আমি মায়ের কাছে যাববাঁশের খুঁটির দাওয়ায় বসে রবির গানটি গাব।মায়ের কাছে যাবই আমি মায়ের কাছে যাবমধুমতীর অচিন বাঁকে কলার ভেলা বাব।মায়ের কাছে যাবই আমি মায়ের কাছে যাবধানের মাঠে শাওন মাসে আউশ আমনি দাব।শহর ছেড়ে যাবই আমি ধূসর স্মৃতি রেখে।চার দশকের দুঃখ-ব্যথা গেলাম আমি এঁকে।