মিমি হচ্ছে বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিমি তোমার বালিশ, কাঁথা,লেপ তোশকও ছোট,খাটটা মিনি, ছোট্ট মোড়ায়ভর দিয়ে তাও ওঠো।পোশাক আশাক ছোট্ট মাপেরতাও সেটা নয় পরিতাপের,ছোট্ট টেবিল, চেয়ার, ঘড়ি,খেলনা, মোজা, জুতো,ছোট্ট চাকার বাইসাইকেলকিন্তু চলে দ্রুত।তোমার চামচ, গেলাস, থালা, আংটি, চুড়ি, গলার মালা,ছোট্ট সবই যেমন ছিলএখনো তাই আছে,কিন্তু মিমি নেই সে আগেরলাগছে আমার কাছে।তাই তো আমার মনটা ভারি,তোমার জিনিস ভর্তি বাড়ি,একই রকম থাকবে ওসবকারণ সবাই জড়,তুমিই শুধু ছোট্ট থেকেহচ্ছো আরও বড়।