স্মরণ
মুজিব মিশে আছেন
আগামীকাল ১৫ আগস্ট, আমাদের গভীর শোকের দিন—জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে। জাতির জনক, তাঁর পরিবারের সদস্যসহ যাঁরা সেদিন শহীদ হয়েছেন, আজ আমরা তাঁদের সবাইকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি...
বঙ্গবন্ধু
আইমান ফাইয়াজ
ষষ্ঠ শ্রেণি, মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা
তুমি বন্দী ছিলে বলেই
আমরা দেয়াল ভেঙেছি
তুমি সাহসী ছিলে বলেই
আমরা রক্তে রেঙেছি।
তুমি মুক্তির ডাক দিয়েছ বলেই
আমরা সাহস পেয়েছি
তুমি সংগ্রাম করেছ বলেই
আমরা বিজয় চেয়েছি।
তুমি বলেছ বলেই আমরা মুক্তির গান গেয়েছি
তুমি এসেছ বলেই আমরা স্বাধীনতা পেয়েছি।
মুজিব মিশে আছেন
নাসিমুল বারী
দশম শ্রেণি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা
মুজিব মিশে আছেন কবিতা ও ছন্দতে,
জীবনের বাঁকে বাঁকে আর ভালো–মন্দতে।
মুজিব মিশে আছেন কথা সুর সঙ্গীতে,
বিদ্রোহ বিপ্লবে আর নানা ভঙ্গিতে।
মুজিব মিশে আছেন সুখ কি বা দুঃখতে,
সমানে সমান আছেন কোমলে ও রুক্ষতে।
মুজিব মিশে আছেন সর্বদা দিনে রাতে,
মুজিব মিশে আছেন রক্তের কণিকাতে।