মেঘের পদাবলি
আষাঢ়-শ্রাবণ দেখছ কেমন—মেঘের আনাগোনাহরেক রঙে আকাশ রাঙা—বন্ধ কানিকোনা।আকাশ এখন করছে শাসন—মেঘের ছানাপোনাযখন তখন দেখায় তারা নানান জাদুটোনা।কত রকম ভাবচেহারা কত রকম ঢংএখন আছে সাদাকালো—আবার মাখে রং।ইচ্ছা হলেই নেমে আসে দেয় ভিজিয়ে সবএকটু পরে বিরাম দিয়ে শোনায় কলরব।কারণ ছাড়াই শিশুর মতো ঠান্ডা সুরে কাঁদেরোদ মাখিয়ে আবার হাসে একটুখানি বাদে।বহুরূপী মেঘের সাথে একটু আলাপ করিঅনেক কিছু যাচ্ছে জানা মেঘের সিভি পাড়ি।অলক মেঘের ঝলক দেখে ঊর্ণা মেঘে কাঁপেবাচ্চা মেঘের শোকে কাঁদে কোদাল মেঘের বাপেবাদল মেঘের মাদল বাজায় কিন্তু তালে দোষমেঘের এমন স্বভাব দেখে ঝঞ্ঝা মেঘের রোষ।কুড়াল মেঘের ছুরত দেখে আকাশ কাঁপে ডরেউড়ে উড়ে পেঁজা মেঘে খিল মেরে দেয় ঘরে।প্রলয় মেঘের নাচন-কোদন—রাঙা মেঘের ফুর্তিপুষ্করে মেঘ রিনিউ করে মেঘের আদিম মূর্তি।নানা রকম মেঘের দানা—বিষ্টি হয়ে নামেহাজার কোটি আদর-সোহাগ শুষ্ক মাটির চামে।মেঘের কাছে মজুদ আছে হাজার তাজা রূপমেঘের আঁকা ছবি দেখে—শিল্পীরা সব চুপ!