মোরগের আনন্দ
এক কৃষকের অনেক বড় মোরগের একটা খামার ছিল। খামারে ছিল ছোট-বড় অনেক মোরগ-মুরগি ও মুরগির ছানা। সঙ্গে কৃষকের একটা শিয়ালও ছিল। কিন্তু সেই শিয়াল অত্যন্ত ভদ্র, মোরগ-মুরগি খায় না, বরং পাহারা দেয়। এটির ভয়ে অন্য কোনো শিয়াল আসতে পারে না। কিন্তু শিয়ালের মনে ছিল দুষ্ট বুদ্ধি, মোরগ খাওয়ার ফন্দি। নাদুস-নুদুস মোরগের কাছে এসে গান করে, গল্প বলে। খামারের বাইরে খেতখামার কত সুন্দর, তা তাদের দেখাতে চায়। এভাবে সে একটা মোরগের সঙ্গে বন্ধুত্ব করল। মোরগটাকে বলল, খামারের খাবার ভালো লাগে না, চলো ওই বাড়িতে গিয়ে খেয়ে আসি। ওটা মালিকের বন্ধুর বাড়ি। মোরগটাকে ওখান থেকে খাবার চুরি করতে হলো না। সুন্দর মোরগ পেয়ে খুব খুশি হলো ওই বাড়ির লোকজন। মোরগটাকে অনেক বেশি ধান ও গম দেওয়া হলো। মোরগটার সঙ্গে সেই শিয়ালটাকে দেখে বাচ্চারা একটু ভয় পেল। আর বড়রা বলল, ‘শিয়াল বুঝি মোরগ খায় না, মুরগি খায় না।’ সুতরাং শিয়াল কিছুই পেল না। তাই সে চালাকি করে বলল, ‘ভাই থাম, আমি একটু ঘুরে আসি।’ মোরগ ওর বলার ভঙ্গি দেখেই উদ্দেশ্য বুঝে বলল, ‘আচ্ছা।’ শিয়াল একটু আড়াল হতেই সে অনেক খুঁজে একটা পাত্রভর্তি লাল রং পেল। শিয়াল এলে সে লাল রং ছুড়ে দিল। শিয়ালের হাতে থাকা লবণ ও মরিচের কৌটায় লাল রং পড়ল। শিয়ালের শরীরেও পড়ল। আর শিয়াল তখন ‘ও বাবাগো, মাগো’ বলে দিল দৌড়। দুষ্ট শিয়ালের করুণ অবস্থা দেখে মোরগ আপন মনেই হাসতে লাগল। পাখা ঝাঁপটে কুক কুরু কুক্ বলে ডাক দিতে লাগল।প্রথম শ্রেণী, স্টামফোর্ড স্কুল, ধানমন্ডি, ঢাকা।