ময়মনসিংহ জিলা স্কুল
লাল দালানের লম্বা সারি। তার সামনেই মাঠ।মাঠের ওপর ঠাঁই দাঁড়িয়ে দুই দিকে গোলবারপূর্ব কোনায় হলুদ বাসা, থাকেন যে হেডস্যার।এখনো বেশ পড়ছে মনে চিনতে হয়নি ভুলশহরবুকে দাঁড়িয়ে থাকা প্রিয় জিলা স্কুল আমার জিলা স্কুল।১৮৫৩ সাল। তৈরি হলো স্কুল অভিনব আলোয় ফোটা নতুন গোলাপ ফুল। ওই স্কুলেরই ছাত্র হলাম স্বপ্ন গাঁথা সুরেসেই স্মৃতিটা জড়িয়ে রাখে যাই না যতই দূরে।সাদা শার্ট। খাকি প্যান্ট। সঙ্গে সাদা জুতোইশকুলের ওই ছবি এখন ঘুড়ির কাটা সুতো।ছবি হয়ে মনের আকাশ রাঙিয়ে তুলে রোজইশকুল কি আমায় খোঁজে? আমিই করি খোঁজ। ঘাট বাঁধানো সিঁড়ি-পুকুর, মাঠে ছোটাছুটিবাংলা স্যারের গল্প শুনে হেসেই কুটিকুটি।রসায়নে হইড্রোজেন আর অক্সিজেনে পানিনিউটনের সূত্র সে তো ইশকুল থেকে জানি‘আমার সোনার বাংলা’ গাওয়া অ্যাসেম্বলিতে পিটিতারার মতো বুকের ভেতর জ্বলছে মিটিমিটি।২০১০ সালকাটল কত কাল!হেডস্যারটার নাম কি এখন? অঙ্ক করান যিনিকিংবা ড্রয়িং, ড্রিল স্যারকে আমি কি আজ চিনি?ফোর্থ পিরিয়ড। টিফিন আনো। সেই সে লুচি ভাজা।খেলা শেষে জিতলে নোটিশ ছুটির ঘণ্টা বাজা।এখনো বেশ পড়ছে মনে চিনতে হয়নি ভুলশহরবুকে দাঁড়িয়ে থাকা প্রিয় জিলা স্কুল আমার জিলা স্কুল।শেষ বিদায়ের সালটা ছিল উনিশ শত আশিলাল দালানের ইশকুল ছেড়ে নতুন আলোয় আসি।সেই যে আসা, ভালোবাসা আজও জেগে রয় শৈশবের এই স্মৃতিগুলো হারিয়ে যাবার নয়।