রং বানাল টুকটুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।সুমনা একটা বাক্স রং করছে। পাশে টুকটুকি ছবি আঁকছে। আঁকতে আঁকতে টুকটুকি বলল, সুমনা আমি কমলার ছবি এঁকেছি। এখন রং করব। একটু কমলা রং দেবে?সুমনা সামনে রাখা রংগুলো থেকে খুঁজে নিয়ে বলল, দুঃখিত টুকটুকি, কমলা রং তো নেই।টুকটুকি বলল, তা হলে কমলার ছবি রং করা হবে না!সুমনা একটু ভেবে বলল, টুকটুকি, একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশিয়ে দেখি কমলা রং হয় কি না! টুকটুকি খুশি হয়ে বলল, বাহ! তা হলে আমি বলব আর তুমি মেশাবে।সুমনা বলল, খুব ভালো কথা! বলো, কোন রঙের সঙ্গে কোন রং মেশাব?টুকটুকি একটু দেখে নিয়ে বলল, লাল আর নীল রং মেশাও...সুমনা লাল রঙের সঙ্গে নীল রং মেশাল। কিন্তু লাল আর নীল মিশে বেগুনি রং হয়ে গেল।টুকটুকি বলল, এ কী! এটা তো বেগুনি রং হলো! আমার কমলা রং দরকার। আবার মেশাও।সুমনা বলল, বলো, কোন রঙের সঙ্গে কোন রং মেশাব?টুকটুকি বলল, এবার নীল আর হলুদ রং মেশাও।সুমনা টুকটুকির কথামতো নীল আর হলুদ রং মেশাল। দেখা গেল সবুজ রং হয়েছে।টুকটুকি বলল, সুমনা, এবারও তো কমলা রং হলো না। নীল আর হলুদ মিশে সবুজ রং হলো। তুমি এবার লাল রং আর হলুদ রং মেশাও। দেখি কী হয়!সুমনা লালের সঙ্গে হলুদ রং মেশানো শুরু করল। টুকটুকি দেখল, এবার টকটকে কমলা রং তৈরি হয়ে গেল! টুকটুকি তো ভীষণ খুশি। সে বলল, সুমনা আমি জেনে গেলাম, লাল আর হলুদ রং মিশিয়ে কমলা রং তৈরি করা যায়।সুমনা বলল, শুধু তা-ই নয় টুকটুকি, বেগুনি রং আর সবুজ রং কীভাবে বানানো যায়, সেটাও কিন্তু তুমি শিখে গেলে! টুকটুকি বলল, ঠিক বলেছ। তোমাকে অনেক ধন্যবাদ সুমনা!টুকটুকি খুশি হয়ে কমলার ছবি রং করা শুরু করল।