রংধনু মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতের চুড়ি, আলতা, নূপুর ঢাকা থেকে আনব কিনেএক রূপসী পরির মতো সাজবি মা তুই ঈদের দিনে।ঝলমলে এক শাড়ি দেব, কানের দুলও সঙ্গে পাবি,বল না মা তোর এবার ঈদে আর কী দাবি, আর কী দাবি?টিকলি নিবি? তাও দেব,আর কী নিবি, আর কী নিবি?তোর জন্য আমার বুকেএক পৃথিবী, এক পৃথিবী।ঈদের দিনে কোথায় যাবি—দাদুবাড়ি, ফুপিবাড়ি?শুনেছিলাম ওদের সঙ্গে তোর নাকি মা রয়েছে আড়ি?সব অভিমান ভুলে যা তুই, দাদু বলে ডাক দে রে মা,রংধনু মা, রংধনু মা।আনুবাড়ি নানুবাড়ি এত দিন কেউ থাকতে পারে?দিব্যি দিলাম, করলে এমন বাপীরে আর পাবি না রেতোর বন্ধু রাইসা, রিসা কী বলেছে শুনবি রে মা?তুই না এলে দাদুবাড়ি এবার নাকি ঈদ হবে নাঈদ হবে না, তাই দাদিমাও পরবে না আর নতুন শাড়িআয় ফিরে আয় রংধনু মা, আয় ফিরে আয় দাদুর বাড়ি।