রঙিন ফিতা এবং জাদুকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রঙিন সব ফিতা দিয়ে জীবনে একবার হলেও চুল বাঁধেনি—এমন কেউ কি আছে? না, না, ভুল হয়েছে। ছেলেরা তো আর ফিতা দিয়ে চুল বাঁধে না। তারা ফিতা দিয়ে করে কী—জাদু দেখায়।’ এ কথা বলেই জাদুকর দেখাতে লাগলেন...যা দেখালেনটেবিলের ওপর একটি প্লেট আর তার ওপর রয়েছে চারটে সেফটিপিন, প্রতিটির সঙ্গে একটি করে আলাদা রঙের ফিতা বাঁধা আছে। বড় একটি রুমাল কিংবা কালো কাপড় দিয়ে খুব ভালোভাবে জাদুকরের চোখজোড়া বেঁধে দেওয়া হলো। এ অবস্থায় জাদুকর প্লেটের ওপর থেকে একটা একটা করে ফিতা বাঁধা সেফটিপিন নিজের পেছনটায় নিয়ে যাচ্ছেন এবং কেমন অবলীলায় তিনি সেই সেফটিপিনে বাঁধা ফিতার রংটি হুবহু বলে দিতে লাগলেন।প্রয়োজন হবেএকটি প্লেট, বড় সাইজের আটটি সেফটিপিন এবং চার রঙের ১২ ইঞ্চি সাইজের আটটি ফিতা।ছুমন্তর ছুজাদুটি দেখানোর আগেই তোমাকে করতে হবে কী, যেকোনো চারটি সেফটিপিন খুলে নিয়ে সেসবের সুচালো প্রান্তগুলো সিমেন্টে ঘষে একটু ভোঁতা করে নিতে হবে। বোঝার সুবিধার জন্য সুচালো দিকের নাম দেওয়া যাক, ক-খ। বিপরীত দিকটার নাম গ-ঘ। এবার ভোঁতা চারটি সেফটিপিনের দুটির ক-খ দিকে সবুজ রঙের ফিতা বাঁধো এবং অন্য দুটির গ-ঘ দিকে লাল। বাকি চারটি সেফটিপিন সুচালোই থাকবে। সেখান থেকে দুটির ক-খ-এর দিকে হলুদ এবং অন্য দুটির গ-ঘ-এর দিকে নীল ফিতা আটকিয়ে নাও। জাদুটি দেখানোর সময় প্রতিটি সেফটিপিনের মুখ কিন্তু আটকানো, অর্থাৎ বন্ধ থাকবে। কোন সেফটিপিনের কোন দিকে কী রঙের ফিতা বাঁধা আছে, তা কিন্তু তোমাকে আগে থেকেই খুব ভালোভাবে মনে রাখতে হবে। পেছনে নিয়ে সেফটিপিন খুললেই তুমি তখন বেশ সহজে সবার অলক্ষ্যে সেটির মুখ খুলে সুচালো প্রান্তটি ছুঁয়ে এবং ফিতার অবস্থান কোথায় বুঝে—কোনটিতে কী রঙের ফিতা বাঁধা আছে, তা বলে দিতে পারবে। এ ক্ষেত্রে মনে রাখাটা তেমন কষ্টকর কিছু নয়। শুধু একমুঠো অভিনয় আর এক চিমটা বুদ্ধি—ঘোঁটা দিলেই চমৎকার এই জাদুটি দেখিয়ে সত্যি সত্যিই ভীষণ অবাক করে দিতে পারো তোমার চারপাশের মানুষকে।